২০২৫–২৬ অর্থবছরের সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা উৎসে করের প্রত্যয়নপত্র এখন জেলা সঞ্চয় অফিস, ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিস থেকে সংগ্রহ করা যাবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, আয়কর রিটার্নে উৎসে কাটা কর সমন্বয় বা ফেরতের দাবি করতে এই প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
নতুন নিয়ম অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার ওপর কাটা ১০ শতাংশ উৎসে কর আর চূড়ান্ত কর নয়। রিটার্ন দাখিলের সময় প্রকৃত করের সঙ্গে এটি সমন্বয় করা যাবে। অতিরিক্ত কর কাটা হলে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক হিসাবের তথ্য দিয়ে ফেরতের আবেদন করা যাবে। যাচাই শেষে ১২০ দিনের মধ্যে অর্থ ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার কথা।
এদিকে, জুলাই–ডিসেম্বর মেয়াদের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে বিভিন্ন সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার ১১.৭৭ থেকে ১১.৯৮ শতাংশ।
Weebizz — উদ্যোক্তা, স্টার্টআপ ও ব্যবসায়ীদের জন্য একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম। এখানে ব্যবসা, উদ্ভাবন, উদ্যোক্তার সাফল্যের গল্প, বাজার বিশ্লেষণ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক তথ্য সহজ ও নির্ভরযোগ্যভাবে তুলে ধরা হয়।
No comments
Post a Comment